1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবাসহ মোঃ শামীম শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শাজাহানপুর উপজেলার বরইতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শামীম শেখ বগুড়ার শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাহাপাড়া এলাকার মোঃ সহিদ শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাঝিড়া সাহানগরগামী পাকা সড়কের উত্তর পাশে আনোয়ার নার্সারির সামনে দাঁড়িয়ে থাকা শামীম শেখকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভেতর থাকা ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে।

এদিকে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team