
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়া, সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, সাবেক সভাপতি কামাল উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হোসেন শাওন বক্তব্য দেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসমাতুল দৌলা মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক কামরুজ্জামান নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে তাঁর অবদানের কথাও স্মরণ করেন বক্তারা।
এ সময় তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তারা অবসর-পরবর্তী জীবনে প্রধান শিক্ষক কামরুজ্জামানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যে কাটুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।