1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ, মান্দায় আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ, মান্দায় আটক ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারও।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে পারইটঙ্গী গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে মাদক রয়েছে এমন অভিযোগ তুলে তাঁরা তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে তাঁরা বাড়ির শোকেস খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক। তাঁদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ধাওয়া দেন। পরে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় তাঁদের আটক করা হয়।

এ সময় স্থানীয় জনতা তাঁদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

বাড়ির মালিক বিপুল চন্দ্র প্রামাণিক বলেন, মাদক উদ্ধারের কথা বলে ওই ব্যক্তিরা তাঁর বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালান। পরে শোকেস থেকে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার ও ৫৬ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, খবর পেয়ে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করা হয়েছে। একইসঙ্গে স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team