1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবা-সহ গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবা-সহ গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারি, অস্ত্রধারী, ও দৈনিক উপচার পত্রিকার কার্ডধারী কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মিশাল মন্ডল (৪২), সে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার করিমের ছেলে। এছাড়াও সে সাবেক মোটরসাইকেল মেকার এবং বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গ্রেফতার মিশাল মন্ডল স্কুলে না পড়েও সে সাংবাদিক। তবে ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যে এক ৫ম শ্রেণী পড়ুয়া এক কথিত সাংবাদিক তাকে স্থানীয় একটি পত্রিকার কার্ড তৈরী দিয়েছেন। সেই কার্ড গলায় ঝুলিয়ে মোটরসাইকেল হাকিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মাদক কারবার পরিচালনা করে আসছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মুস্তারী জানান, শুক্রবার রাতে মিশাল মন্ডকে ২৩পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরের আগে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে পূর্বের একাধীক মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team