1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শাজাহানপুরে ১ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শাজাহানপুরে ১ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ প্রসেনজিৎ দাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার প্রসেনজিৎ দাস জালশুকা হিন্দুপাড়া এলাকার গৌরাঙ্গ মালি গণির ছেলে।

ডিএনসি, বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জালশুকা হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রসেনজিৎ দাসকে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশিসহ গ্রেফতার করা হয়।

অভিযানে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ডিএনসি জানায়, জব্দ করা গাঁজা ও গাঁজা সেবনের বাঁশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team