1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নন্দকুজা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

নন্দকুজা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স ছিল ৮ বছর।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারহান ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম হোসেন বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফারহান ও লামসহ চার বন্ধু বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত ফারহান ও লাম নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্বজনরা স্থানীয়দের সহায়তায় নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা নদী থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত তাদের নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team