1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমাবেশ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেছেন, অশুভ শক্তিকে বিনাশ করতে সময় লাগে; তবে শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়। শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই সমাজে এসব অপরাধ আর থাকবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মান্দা উপজেলার তেঁতুলিয়া ধনী বিবি উচ্চবিদ্যালয় মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকরামুল বারী টিপু বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সুস্থ জাতি ও সুন্দর সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার উপযুক্ত বাজেট বরাদ্দ করেছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং আগামীর প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে মাদকমুক্ত, শিক্ষিত ও সুস্থ জাতি গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় নিয়েও আলোচনা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা প্রভাষক এমদাদুল হক, প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু ও সহকারী শিক্ষক আইনুল হক বক্তব্য দেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team