1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ধুনটে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ধুনটে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ধুনট সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ধুনট সদরপাড়ার মৃত মংলার ছেলে মো. আমিনুল ইসলাম আমু (৪০) এবং একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফরহাদ (৪০)।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ধুনট সদরপাড়া এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team