1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজা ও ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজা ও ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. রায়হান (২৫) এবং নওগাঁ সদর উপজেলার বশিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠু সরদার (৩২)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও কুপিজেসিক ইনজেকশন দুই পিস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মো. রায়হানকে ছয় মাস এবং মো. মিঠু সরদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team