1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে নৌযান শুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

নাটোরে নৌযান শুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরে নৌযান শুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলার পাঁচটি উপজেলায় একযোগে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়।

দেশের নৌপরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন, নাবিকদের প্রশিক্ষণ প্রদান, নৌযানের নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দুর্ঘটনা পরবর্ত্তী সহায়তা নিশ্চিতকরণের লক্ষ্যে ডাটাবেজ তৈরির লক্ষ্যে নৌযান শুমারি পরিচালনা করা হচ্ছে।

জেলার পাঁচটি উপজেলায় একযোগে তথ্য সংগ্রহের কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, নলডাঙ্গা এবং সিংড়া উপজেলায় অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। প্রাথমিক জরিপে এই পাঁচটি উপজেলায় ইঞ্জিনচালিত এক হাজার ৪৩টি নৌযান চলাচলের তথ্য পাওয়া গেছে। শুমারি কার্যক্রমে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এই কার্যক্রমে একজন উপজেলা সমন্বয়কারী, দুইজন জোনাল অফিসার এবং ১৪ জন তথ্য সংগ্রহকারী কাজ করছেন। শুমারি কার্যক্রম চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।

পরিসংখ্যান ব্যুরো নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক নাসির উদ্দিন জানান, শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ সভাও অনুষ্ঠিত হয়েছে। শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে সরাসরি তদারকি কার্যক্রম চলমান আছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team