1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, নাগরিক সেবা সম্প্রসারণ, যানবাহন চলাচল এবং ভবিষ্যৎ নগরায়ণ নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশীজনেরা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় রহনপুর পৌর চত্বরে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হচ্ছে। এ কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাটা এক্সপার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড ও জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)। রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশল আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর জরিপের ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

একই সঙ্গে মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন তিনি। সভায় বক্তব্য দেন- এলজিইডির উরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা রুবেল, শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও শাহনাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রহনপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান জরুরি। পৌর এলাকার বর্তমান সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও পরিবেশের বিষয়গুলো পরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাঁরা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে নাগরিক দুর্ভোগ বাড়াতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে, যা বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে রহনপুর পৌরসভার সুশৃঙ্খল বিকাশে ভূমিকা রাখবে। সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার উন্নয়নকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ দেন। এসব মতামত ও সুপারিশ মাস্টার প্ল্যান প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team