
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ডা. মো. সাইমুম পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এছাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি, মৎস্যজীবী প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।