
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও সেরা মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাহিদ ইসলাম এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি প্রমুখ।
আলোচনা সভার আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এদিকে, একই দিন দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।