
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ার বেলপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে করিম (৩৫) নামেন একজন নিহত হয়েছে। নিহত করিম উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের ফজলুলের ছেলে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভুরুয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যকার মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটে ।
জানা যায়, ভরুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম, করিম, রাব্বির সাথে একই এলাকার জিল্লুর, শাহাবুরের জমিজমা সংক্রান্ত বিরোধে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
ঘটনার এক পর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে উল্লিখিত পক্ষদ্বয়ের সকলেই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গুরুতর আহত করিম মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, মারামারির ঘটন শোনার পর আমরা ঘটনা স্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।