1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাবেক প্রতিমন্ত্রী পটলের মৃত্যুবার্ষিকীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী পটলের মৃত্যুবার্ষিকীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন ফজলুর রহমান পটলের কন্যা ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল ২০১৬ সালের ১১ আগস্ট কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team