1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২টি টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে চারজনকে দুই মাস করে এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একজনকে ২০০ টাকা এবং অপর চারজনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধা পৌনে সাতটার দিকে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার উত্তর ছাতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. সামসুদ্দোহা (৪১), দুপচাঁচিয়ার বালুখালি ফকিরপাড়া গ্রামের মনসুর ফকিরের ছেলে মো. সানোয়ার ফকির (৪৫), শিবগঞ্জের বিলহামলা গ্রামের মৃত মোনতাজের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), বিহার ফকিরপাড়া গ্রামের আমজাদ ফকিরের ছেলে মো. জাবেদ ফকির (৪০) এবং দুপচাঁচিয়ার দোছিয়া ভাতান্দা গ্রামের মৃত ছাত্তারের ছেলে মো. কালাম প্রামাণিক (৩০)।

ডিএনসি সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচজনকে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালত চারজনকে দুই মাস করে এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি একজনকে ২০০ টাকা এবং অপর চারজনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা ১২টি টাপেন্টাডল ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে ডিএনসির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যতই ছোট বা বড় হোক, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team