1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সোনাতলায় ৫ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সোনাতলায় ৫ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে সোনাতলা উপজেলার রেলস্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন সোনাতলা উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. শরিফুল (২৫) এবং সুজায়েতপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে মো. সাকিল (২৫)।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ঘটনার সময় ডিএনসির বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় রেলস্টেশন রোড এলাকা থেকে শরিফুল ও সাকিলকে ৫ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের একটি কল্কিসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা গাঁজা ও কল্কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team