1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মহাদেবপুরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসন আয়োজিত অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, শহীদ জুলাই যোদ্ধা আস সাবুরের বড় ভাই রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউর রহমান মতি, জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম, আব্দুল্লাহ, ফারুক হোসেন প্রমুখ।

আলোচনা সভার শেষে শহীদ জুলাই যোদ্ধা পরিবারসহ ৮ জন জুলাই যোদ্ধাকে  বিশেষ উপহার প্রদান করেন। একই অনুষ্ঠানে ৫ জন নারীকে সেলাই মেশিন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল ফুটবল তুলে দেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team