
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বিদেশের মাটিতে টেস্ট জয়ের যে খরা ছিল, অবশেষে তা কাটালো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলো। কাকতালীয়ভাবে দল দুটির মধ্যে অনুষ্ঠিত টানা শেষ তিনটি টেস্ট সিরিজই সমতায় শেষ হলো।
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটিএলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
ত্রিনিদাদে বুধবার রাতে শেষ হওয়া ম্যাচে স্বাগতিক ক্যারিবীয়দের দেওয়া মাত্র ৭৫ রানের সহজ লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। বিদেশের মাটিতে পাকিস্তান শেষবার টেস্ট জিতেছিল ২০২৩ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার মাঠে।
ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান তাদের জয়ের আনুষ্ঠানিকতা দ্রুতই সেরে নেয়। আগের দিনের ৬ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে যোগ করতে পারে আর মাত্র ১৪ রান। চোটের কারণে ওপেনার ব্র্যান্ডন কিং ব্যাটিংয়ে নামতে না পারায় ১১৭ রানেই (৯ উইকেটে) গুঁটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ১৮ রানের ব্যবধানে শেষ ৬টি উইকেট হারিয়ে পাকিস্তানকে ছোট লক্ষ্য এনে দেয় তারা। ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিতে বল হাতে সাজিদ খান ও আলি উসমান ৪টি করে উইকেট নেন।
৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪২ রানের মধ্যে ওপেনার ইমাম উল হক (৯) ও আজান আওয়াইসকে (১৮) হারায় পাকিস্তান। তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক বাবর আজম ও আবদুল্লাহ শফিক। দুজনের ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুজনই সমান ২৪ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে অপরাজিত ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওপেনার আবদুল্লাহ শফিক। অন্যদিকে, সিরিজে চমৎকার ব্যাটিংয়ে ১৯৩ রান সংগ্রাহক অধিনায়ক বাবর আজম নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য সিরিজ)।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।