1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি মো. সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষকদলের সম্পাদক মো. মতিউর রহমান মতি। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. গোলাম রব্বানী, মহাদেবপুর থানার এস আই মো. মোনোয়ারুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো. আইয়ুব আলী। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটররা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team