1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৫ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় গাঁজা ও চোলাইমদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৬ লিটার চোলাইমদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শাহিনুর (৪০) শিয়ালসন গ্রামের বাসিন্দা, মো. মূসা সরদার (২৪) দত্তবাড়িয়া গ্রামের বাসিন্দা, শ্রী বিশ্বনাথ ইসবপুর গ্রামের বাসিন্দা, মো. আব্দুল গণি (২২) দত্তবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং লগেন পাহান (৪০) ইসবপুর গ্রামের বাসিন্দা। তারা সবাই আদমদীঘি উপজেলার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া পাঁচজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা গাঁজা ও চোলাইমদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team