1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ডিএনসির অভিযানে যুবক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে টাপেন্টাডল সেবনের সরঞ্জামসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার ভান্ডার পাইকা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

আটক ব্যক্তি হলেন উপজেলার ভান্ডার পাইকা গ্রামের মৃত শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে আফসান জামিল (২৮)।

ডিএনসি সূত্র জানায়, অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাপেন্টাডলসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রমও জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team