1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজার এলাকার হলমোড়-শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা সড়কের পশ্চিম পাশে মো. বাইরুলের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. আসিক আলী (২৬)কে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মর্দানা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক ব্যক্তির পিতা মো. তাসেন আলী এবং মাতা মোছা. শিউলী বেগম।

র‌্যাব আরও জানায়, আটক আসামির হেফাজত থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পরে আটক আসামি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team