1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্রের ম্যাগাজিন, গুলি ও মাদক উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্রের ম্যাগাজিন, গুলি ও মাদক উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে অস্ত্রের ম্যাগাজিন, গুলি ও বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের জন্য নির্মিত বাঁশের মাচার নিচ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি কালো রঙের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের একটি কলকি, এক সেট তাস, তিনটি প্লাস্টিকের পাইপ, একটি সামুড়া, দুটি হাসুয়া, একটি কাস্তে, দুটি ছুরি ও মাছ ধরার একটি কোচ।

র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহী জানিয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team