1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রাজশাহীর চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী থানার বহুল আলোচিত ফরিদা হত্যা মামলার প্রধান পলাতক আসামি বাবুল সরকার (৪৫) কে ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে যশোর জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৬-এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোর জেলার রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর কাটাখালী থানাধীন হরিয়ান এলাকার আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে।

র‌্যাব জানায়, নিহত ফরিদার পরিবারের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামে বাদীর বসতবাড়িতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আসামিরা ফরিদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বজনরা কাটাখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৫ জুলাই ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team