
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির আয়োজনে গতকাল রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলা বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ আব্দুল বারী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সমিতির সম্পাদক মো. একরামুল হোসেন, উত্তরগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মো. আনোয়ার হোসেন। এর আগে প্রান্তিক পর্যায়ে খুচরা সার বিক্রয়ের দাবীতে সমিতির পক্ষ থেকে এমপির নিকট স্বারকলিপি প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী ১ সপ্তাহের মধ্যে খুচরা পর্যায়ে সার বিক্রি করতে পারবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। পরে এমপি ফজলে হুদা বাবুল জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।