1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ নাসিব চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার (১৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম পার্সেল কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহবায়ক মো. তসিকুল ইসলাম তসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইউসুফ আলি লাভলু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল প্রমুখ।

এ মেলায় ৫৪টি স্টলে প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা-কাপড়সহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team