1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অটোতেই ৪০০ অ্যাম্পুল কুপিজেসিক, আটক ২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

অটোতেই ৪০০ অ্যাম্পুল কুপিজেসিক, আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় অটোরিকশায় করে বুপ্রেনরফিনযুক্ত ৪০০ অ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক (অটো) এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেলে পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল স্টোরের দক্ষিণ পার্শ্ববর্তী পাকা সড়কে আক্কেলপুর থেকে হবিরমোড়গামী একটি রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মো. শাহাদত মন্ডলের ছেলে মো. আহাদুল ইসলাম (৩৮) এবং মৃত মনতাজ মন্ডলের ছেলে মো. মিলন মন্ডল (৩৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইজিবাইকের চালক আহাদুল ইসলামের আসনের নিচে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে ২০০ অ্যাম্পুল এবং যাত্রী মিলন মন্ডলের হাতে থাকা একটি লাল টিস্যু ব্যাগ থেকে আরও ২০০ অ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০০ অ্যাম্পুল ইনজেকশনের পরিমাণ ৮০০ মিলিলিটার।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক, একটি বাটন মোবাইল ফোন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কোনো মাদক কারবারির প্রতি বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team