নওগাঁর (আত্রাই) প্রতিনিধি: প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। চলতি বছর “তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক জনসংখ্যা দিবস।
রবিবার (১২ জুলাই) দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের যৌথ আয়োজনে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন , অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামীর সুন্দর পৃথিবী গড়তে হলে অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি করা যাবে না। বর্তমানে আমাদেও দেশের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। এই বেকারত্বের প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি করা। সৃষ্ট এমন সমস্যাকে কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কর্মের মাধ্যমে দক্ষ সম্পদে কিভাবে পরিণত করা যায় সেই বিষয়ে সকলকে কাজ করার আহ্বান জানান বক্তারা।

খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।