1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মেধাবীদের যথাযথ মূল্যায়নেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: ভূমিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মেধাবীদের যথাযথ মূল্যায়নেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: ভূমিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তাদের মধ্য থেকেই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং তারাই বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সেই জাতি কখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদান অপরিসীম। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়কে পুঁজি করে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা, মেধা এবং সুশৃঙ্খল পরিবেশের জন্য রাজশাহী দীর্ঘদিন ধরে দেশব্যাপী বিশেষ মর্যাদা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি কার্যক্রমকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team