1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘা-চারঘাটকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি আবু সাইদ চাঁদ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বাঘা-চারঘাটকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি আবু সাইদ চাঁদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাঘা ও চারঘাট উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।

সোমবার দুপুরে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আবু সাইদ চাঁদ বলেন, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। এর সুফল সরাসরি সাধারণ মানুষ ভোগ করবে এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বাড়বে।

তিনি বলেন, পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে অতীতে সন্ত্রাস, গুম ও হত্যার মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ফলে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে বাঘা-চারঘাটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team