1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কুপিজেসিক ইনজেকশনসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

কুপিজেসিক ইনজেকশনসহ যুবক আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে কুপিজেসিক ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। অভিযান চলাকালে উপজেলার তিয়রপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো. ডাবলু (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত কুপিজেসিক ইনজেকশন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস করা হবে না।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার প্রতিটি উপজেলায় অভিযান আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সহযোগিতা পেলে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team