1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুকুর থেকে বস্তাবন্দী রিকশাচালকের মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পুকুর থেকে বস্তাবন্দী রিকশাচালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোর শহরতলির জংলি এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ব্যক্তি কমল কুমার দাস (৩৭)। তিনি নাটোর সদর উপজেলার লেংগুরিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জংলি এলাকার একটি পুকুরে বস্তাবন্দী অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হলে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নাটোর জেলা পুলিশের একাধিক ইউনিট তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team