1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বৃষ্টিতে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খুশি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বহলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুশি ওই গ্রামের ব্যবসায়ী ইকরামের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় বাড়ির পাশেই একটি গাছের নিচে আম কুড়াতে যান খুশি। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ উদ্ধার করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team