
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ)সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল নওগাঁ সদর থানার বসাইল-কনজুইল সড়কের মারমা মল্লিকপুর পুরাতন জামে মসজিদের পাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নওগাঁ সদর উপজেলার মারমা শা-পাড়ার আ. সালামের স্ত্রী শিউলী (৪৮)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী উদ্ধারকৃত ফেন্সিডিল নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।