1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল এবং অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা সভাকক্ষে এইগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামলসহ অন্যরা। বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি প্রদানসহ দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team