1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিবগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

শনিবার (২০ জুন) দুপুরে পরিচালিত অভিযানে শিবগঞ্জ থানাধীন মহাস্থান ডাকবাংলোর সামনে মহাস্থান-মথুরাগামী সড়কের উত্তর পাশে অবস্থানরত এক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তের ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়া (বারিদারপাড়া) এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকের বিস্তার রোধে আমরা আরও জোরালোভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team