1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিংড়ায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ-সার বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সিংড়ায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ-সার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ বীজ-সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪০ জন কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম প্রমূখ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team