1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে মাদকসহ দুইজন আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

আদমদীঘিতে মাদকসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

আটককৃতরা হলেন— আদমদীঘি উপজেলার শাওইল কাঞ্চনপাড়া গ্রামের মো. ইয়াছিন শেখের ছেলে মো. লিটন শেখ (৩২) এবং একই গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. আনোয়ার হোসেন রানা (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে একজনকে ৬ মাসের এবং অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team