1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মামুনুর রশিদ (৪৩)।

তিনি উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার কুসুম্বা মোড় এলাকায় বিকাশ চন্দ্রের অটো মেকানিকের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে উপস্থিত সাক্ষীদের সামনে ১৮ পাতায় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team