
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১ টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগ। দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বন কর্মকর্তা মিজানুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রভাষক আকতার হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর মোহাম্মদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজেরে সাধারণ সম্পাদক হাসানুল হক প্রমূখ।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।