1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় হোসেন আলীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

পাবনায় হোসেন আলীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার শহরে হোসেন আলী (৫৩) নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যার ঘটনার। ঘটনার সাথে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসীর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে সদর উপজেলা জাফরাবাদ পাবনা ঢাকা মহাসড়কের গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে মানববন্ধন করে নিহতের পরিবার ও এলাকাবাসি। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে নির্মম ভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সাথে জড়িত প্রধান আসামী তোতা সহ সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসীর দাবী করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্যদেন ইউনুছ আলী ফকির, আব্দুর রহমান শেখ,চয়েন উদ্দিন মেম্বর ও নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন। মানববন্ধন চলাকালে রাস্তা দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য; গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে হোসেন আলী নামে এক বৃক্তিকে গুলিকরে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team