1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তামজিদ (১০) পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। সে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সহপাঠী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনাটির কারণ অনুসন্ধান এবং বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষের ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team