1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. আশরাফুল ইসলাম।

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন— নওগাঁ থানার পারকোয়ালীয়া রায়কালী এলাকার মো. গফুর মণ্ডলের ছেলে মো. আফাজুল মণ্ডল (৫০), আদমদীঘি উপজেলার লক্ষণকুঁড়ি এলাকার মো. মোকছেদ ফকিরের ছেলে মো. শাহিন ফকির (৫০) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব আব্দুল্লাপুর এলাকার কালাচান পাহানের ছেলে মো. মিলন পাহান (৩২)।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে তিন দিন করে এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুইজনকে ৫০০ টাকা করে এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আদালতের নির্দেশে জব্দ করা গাঁজা ও চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team