1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়া সদর থানার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত নারী হলেন নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার মৃত সোবাহানের মেয়ে ছালেহা আক্তার (৪০)। তার স্বামী আব্দুস সোবাহান (৪৫) অভিযানের সময় পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে ছালেহা আক্তার ও আব্দুস সোবাহানের নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়িতে তল্লাশি চালিয়ে পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটে সংরক্ষিত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে ছালেহা আক্তারকে গ্রেপ্তার করা হলেও আব্দুস সোবাহান দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই মাদক চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team