1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আমতলী বড় বাজার এলাকার মৃত আতাউর রহমানের ছেলে আলী হোসেন প্রাং (৩৭) এবং ধামাহার আরামন এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল হামিদ রুবেল (২৫)।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team