1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সোনাতলায় গাঁজাসহ এক যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সোনাতলায় গাঁজাসহ এক যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বুধবার (৩ জুন) দুপুর পৌনে তিনটার দিকে সোনাতলা উপজেলার পূর্ব তেকানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ গ্রাম গাঁজাসহ পূর্ব তেকানী গ্রামের আমিরুর ইসলামের ছেলে মোঃ নুরনবী (২৪)-কে আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক নুরনবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য থাকলে তা প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team