1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

বাগমারায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বাগমারা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে নগদ ১০ লাখ টাকা উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬) সকাল ৯টায় ভবানীগঞ্জস্থ জামায়াত অফিসে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমরা কাজ করে যাচ্ছি। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই নগদ উপহার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাগমারার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা জামায়াতের আমির আব্দুল মজিদ খাঁর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ নিয়ে এসেছে। এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক শহিদুজ্জামান মীর, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোর্তোজা হোসেন, মাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বাসুপাড়া ইউনিয়ন জামায়াত নেতা মাইনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team