1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার গোলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

ডিএনসি সূত্র জানায়, গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় গোলাবাড়ী এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন— গাবতলী উপজেলার মড়িয়া এলাকার মৃত আব্দুর সোবানের ছেলে মো. মিল্টন (৫৫) এবং মহিষাবান এলাকার শ্রী প্রতাব চন্দ্র শীলের ছেলে শ্রী প্রশান্ত চন্দ্র (২৯)।

অভিযানে তাদের কাছ থেকে চার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মিল্টনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং শ্রী প্রশান্ত চন্দ্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “টাপেন্টাডলসহ বিভিন্ন অপিওয়েড জাতীয় ওষুধের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ ধরনের মাদকের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।”

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team