1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এস এম ওবায়দুল্লাহ’র মাতা মোছা. আনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা পাবনা শহরের দক্ষিন রাঘবপুরস্থ বাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমা মোছা. আনোয়ারা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর মো. জাকির হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মোছা. আনোয়ারা বেগম গত বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। চরতারাপুর গ্রামের মন্তাজ আলী সরদারের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ৪ ছেলে, ৭ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team